মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

যশোরে তুচ্ছ ঘটনায় খালাতো ভাইকে ছুরিকাঘাত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরে তুচ্ছ ঘটনায় খালাতো ভাইকে ছুরিকাঘাতে জখম করেছে আরেক খালাতো ভাই। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে যশোর কোতয়ালী থানার মন্ডলগাতি গ্রামে। বর্তমানে তার অবস্থা অাশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অাটক নেই। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাতটার দিকে যশোরের মন্ডলগাতী গ্রামের মুক্তিযোদ্ধা কাওছার আলীর ছেলে আবুল হাসান(২৪) এর সাথে তার নিজস্ব ঘরে রাত ৭ টার দিকে চাঁচড়া রায়পাড়া রেলগেট এলাকার অাঃ জলিলের ছেলে আপন খালাতো ভাই অভি (২৪) এর সাথে কথা কাটাকাটি হয়।

 

কথা কাটাকাটির এক পর্যায়ে অভি তার খালাতো ভাই অাবুল হাসানের পেটের ডান পার্শ্বে ছুরিঘাত করে। এতে আবুল হাসান গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। আবুল হাসানের পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর