মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নবীনগরে জিলাপি বিতরণ নিয়ে খুন!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

 মো: আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহম্মেদপুর গ্রামে জুম্মার নামাজের পর জিলাপি বিতরণ নিয়ে চাচাতো ভাইয়ের উপর্যুপরি কিলঘুষির আঘাতে বড় ভাই মারা যান। শুক্রবার আহাম্মেদপুর সরকার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজের পর তাবারক(জিলাপি)বিতরণের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ হেবজু মিয়া সরকার (৫৫) পিতা মনির হুসেন সরকার। স্থানীয়রা জানায়,একই সমাজের বাসিন্দা(গোষ্ঠির) নিহতের চাচা আমির হোসেন সরকারের ছেলে মামুন সরকার(৩৫) এর সাথে জুম্মার নামাজের সময় তাবারক বিতরণ নিয়ে চাচাতো বড় ভাই হেবজু মিয়ার সাথে গালমন্দ ও তর্কাতর্কি হয়।

 

তারই সুত্র ধরে কিছুক্ষণ পরেই মামুন সরকার বড় ভাইয়ের (চাচাতো) বাড়িতে হামলা চালিয়ে কিল ঘুষি মারলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে হেবজু মিয়া মারা যায়। পরে স্থানীয়রা হেবজু মিয়াকে দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এই বিষয়ে কতর্ব্যরত চিকিৎসক ডাঃ মো.ইফতিয়ার উদ্দিন বলেন,হাসপাতালে তাকে(হেবজু মিয়া) মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমাদের ধারণা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোঃ মকবুল হোসেন বলেন, সন্ধ্যায় লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি নিহত হেবজু মিয়াকে মাথায় লাঠির আঘাত করা হয়েছে,মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর