সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চার মাসেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র ইয়াসিনের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

তিন মাস একুশ দিন পার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসাছাত্র ইয়াসিন মল্লিকের (১১)। সে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। নিখোঁজ ইয়াসিন মল্লিক নড়াইল জেলার আগদিয়া গ্রামের দিনমজুর এহিয়া মল্লিকের ছেলে। এহিয়া মল্লিক জানান, গত ১৫ মার্চ বিকালে মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের মাধ্যমে জানতে পারেন তার ছেলেক খুজে পাওয়া যাচ্ছেনা। ওই দিন রাতে ‘০১৯৮৩-৪৬৩৬২৪’ নম্বর থেকে ফোন করে ছেলের মুক্তিপন হিসেবে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যক্তি।

 

টাকা না দিলে ছেলেকে হত্যা করার হুমকি দেওয়া হয়। পরদিন ১৬ মার্চ ছেলে নিখোঁজ ও চাঁদার বিষয় নিয়ে অভয়নগর থানায় জিডি করেন তিনি, যার নং-৬৬৭। এরপর গত ২২ মার্চ নড়াইল সদর থানায় একটি জিডি করা হয়, যার নং-১০১৪। নড়াইল সদর থানায় জিডি করার এক সপ্তাহ পর পৃথক তিনটি মোবাইল নম্বর (০১৯৮৩-৪৬৩৬২৪, ০১৫৭১-১২৭৪২৬, ০১৮১৪-৬০৮৮৫৯) থেকে ফোন করে বিভিন্ন ভয়ভীতি দেওয়া হয়। যে কারণে হত দিরদ্র দিনমজুর এহিয়া মল্লিক ছেলে উদ্ধারে অভয়নগর থানায় গত ২ মে পূনরায় আরো একটি জিডি করেন, যার নং-৫৭। সম্প্রতি খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক বরাবর সকল জিডির ফটোকপিসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

 

তিনি প্রশাসন সহ সাংবাদিকদের মাধ্যমে তাঁর নিখোঁজ শিশু সন্তান ইয়াসিনকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ এহিয়া মল্লিক- ০১৮২৮-১৭০৮৯২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর