সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীরের ইন্তেকাল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

খাগড়াছড়ি সংবাদদাতা :
খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ফটিকছড়ি ২নং দাঁতমারা  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামীর শূরা সদস্য মাওলানা হাবিব আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। সর্বশেষ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ক্যান্সার ও জন্ডিসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায়   চিকিৎসাধীন ছিলেন।

তিনি স্ত্রী,পাঁচ ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মাওলানা হাবীব আহমেদের নামাজে জানাজা সন্ধ্যা ৭.৩০ (সাড়ে সাতটায়) দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে।

মওলানা হাবিব আহমেদের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর সৈয়দ আব্দুল মোমেন,বান্দরবান জেলা জামায়াতের আমীর এইচ এম আব্দুস সালাম আজাদ,ফটিকছড়ি ভুজপুর থানার আমীর মোহাম্মদ জিয়াউল হক এক শোক বিবৃতিতে বলেন আমরা এক দক্ষ সংগঠক এবং আলেমে দ্বীনকে হারিয়েছি।মহান রাব্বুল আলামীন যেন মরহুমকে জান্নাতুল ফেরদোসের মেহমান বানিয়ে দেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মওলানা হাবিবুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর