সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নলছিটির সাবেক ভাইস চেয়ারম্যান নিজাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও নলছিটি ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুন। ২০১৯ সালের এই দিনে ৭২ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা নলছিটি শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
দেশ স্বাধীনের পর এলাকায় শিক্ষাবিস্তারের জন্য যে ক’জন তরুন ও যুবক শহরের প্রাণকেন্দ্রে ১৯৭২ সালে নলছিটি ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন তাদের মধ্যে নিজাম উদ্দিন তালুকদারের অবদান অন্যতম। পরবর্তীতে কলেজটির উন্নয়নে তিনি তার জীবনের মূল্যবান অনেকটা সময় ব্যয় করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু তিনি ওই কলেজের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। ২০০৯ সালে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে নিজাম উদ্দিন তালুকদার বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সারাজীবন পরোপকারী ও সাদা মনের একজন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার তার প্রয়াত বাবা নিজাম উদ্দিন তালুকদারের রুহের মাগফিরাত কামনায় সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর