মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তালা নগরঘাটা কালিবাড়ি পাকা রাস্তা তৈরির শুরুতেই অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

এস এম সোহাগ রানাঃ তালা সাতক্ষীরা প্রতিনিধি:

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ি পাঠাগার সংলগ্ন পাকার মাথা থেকে ঋষিপাড়া পর্যন্ত পিচের রাস্তা করার শুরুতেই অনিয়ম -দুর্নীতির অভিযোগ উঠেছে। তালার স্থানীয় এক ঠিকাদার ক্ষমতার অপব্যবহার করে নিজের ইচ্ছামত রাস্তা তৈরির শুরুতেই নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা আরো জানায়, শুক্রবার এলাকাবাসীর তোপের মুখে শুক্রবার সকালে রাস্তায় দেয়া কিছু নিম্মমানের ইটের খোয়া তুলে রাস্তার পাশে রেখেছে। অন্যদিকে রাস্তায় কাজ করা শ্রমিকেরা বলেছে কাজ করতে গেলে কিছু খারাপ ইটের খোয়া না দিলে কাজ ফিনিশিং হবে না। তবে কিছু নিম্নমানের ইটের খোয়া শুক্রবার সকালে রাস্তার শ্রমিকেরা তুলে রাস্তার পাশে রেখে দিয়েছেন।

 

এ বিষয়ে কালিবাড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও আশাশুনি সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ক্যাপ্টেন মো. এছাহক আলী, তালা প্রতিনিধি এসএম সোহাগ রানা কে জানান, তারা গ্রামবাসীরা মিলে কাজের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কয়েকবার। রাস্তায় নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করা হবে না বলেও ঠিকাদারি শ্রমিকেরা জানানোর পরেও বার বার একই অনিয়ম করেছে। তিনি নিজে কয়েকবার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউনএনও) ইকবাল হোসেনকে এ বিয়ষে জানিয়েছেন। ইউএনও ইকবাল হোসেন তাকে বলেছেন অনিয়ম হলে রাস্তার কাজ করা বন্ধ করে দেন। তিনি আরো বলেন, সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে তিনি কয়েকবার জানিয়েও কোনো প্রতিকার পাননি। জেলা নির্বাহী প্রকৌশলীও তাকে বলেছে কাজ বন্ধ করে দিতে। প্রতি উত্তরে ক্যাপ্টেন মো. এছাহক আলী বলেছেন কাজ আমরা বন্ধ করে দিলে কথা উঠবে। সেজন্য আপনারা এসে দেখে যায়,আপনারা নিজেরাই পদক্ষেপ নেন। রাস্তার অনিয়মের বিষয়ে তালা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেনের কাছে এ ব্যাপারে জানতে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

তবে এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ণ চন্দ্র সরকারের কাছে মোবাইলে জানানো হলে তিনি এ প্রতিবেদককে জানান, আপনারা কাজ বন্ধ করে দেন। প্রতিবেদক নির্বাহী প্রকৌশলীকে প্রতিনিধি পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালে নির্বাহী প্রকৌশলী বলেন, ঠিক আছে আমি সহকারী প্রকৌশলীকে পাঠিয়ে দিচ্ছি। তিনি তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নিবেন। তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে কালিবাড়ি পাঠাগারের সভাপতি ক্যাপ্টেন এছাহক আলী জানান, তারা পাঠাগারে দ্রুত মিটিং করে রাস্তার অনিয়মের ব্যাপারে লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ার জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছে সরকার বার বার রাস্তা বরাদ্ধ দিবেনা।তাই যদি সঠিকভাবে কাজটি করা না হয় তবে খুব শিঘ্রই রাস্তাটি নষ্ট হয়ে যাবে। তাই যাতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেন সে ব্যাপারে স্থানীয় জনগন আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর