সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

জাহাঙ্গীর আলম, চাটমোহর:
পাবনার চাটমোহর থানায় সদ্য যোগদানকৃত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নবাগত ওসি (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম।

ওসি (তদন্ত) মোহাম্মদ হাননানের সঞ্চালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা প্রভাষক ইকবাল কবীর রনজু, চ্যানেল টোয়েন্টি ফোর পাবনা প্রতিনিধি শাহীন রহমান।

এ সময়ে দৈনিক সমকাল প্রতিনিধি শামিম হাসান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক জাগরন প্রতিনিধি মহিদুল খান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা উপস্তিত ছিলেন।

সাংবাদিকরা মাদক, খুন, ধর্ষণ, সুদের কারবার, সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ, বাল্যবিয়ে নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে বিশেষ ভূমিকা রাখার আহবান জানালে নবাগত ওসি সাংবাদিকদের আশ্বস্ত করেন এবং সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর