মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাতকানিয়ায় মাদক কারবারের বিরোধিতা করায় এক যুবককে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা সদরের বারদোনা আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মোসাদ্দেক (৩৫)। এ ঘটনায় তার ভাই মো. ফয়সাল (৩২) আহত হয়েছেন।

 

সাতকানিয়া থানার ওসি শফিউল কবির বলেন, “আব্দুল হান্নান নামে এক ব্যক্তি এলাকায় ইয়াবা বিক্রি করে বলে স্থানীয়দের অভিযোগ। মাদক ব্যবসা বন্ধের জন্য মোসাদ্দেক এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুলছিল। সন্ধ্যায় এ নিয়ে হান্নান মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালকে ছুরিকাঘাত করে।” ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হান্নানকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর