মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তজুমদ্দিনে মায়ের হাতে দুই বছরের শিশু কন্যা খুন ! মা আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সাইফুল ইসলাম সাকিব তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে দুই বছরের শিশু কন্যাকে গলাকেটে হত্যা করলেন পাষন্ড মা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। ওই শিশুর পিতা বাদী হয়ে মামলা দয়ের করলে পুলিশ মা রুবিনাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রাম থেকে মরিয়ম নামের দুই বছরের শিশু কন্যার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শিশুর মা রুবিনা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে দুই বছরের শিশু কন্যা মরিয়মকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেন। ওই শিশুর পিতা নাজিম উদ্দিন এজহার দাখিল করলে ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়। মামলা নং ০৪, তাং ২৬/০৬/২০২০ খ্রি.।

তজুমদ্দিন থানার মামলার বাদী নাজিমউদ্দিন জানান, আমার অভাব অনটনের সংসারে তিন সন্তান। দুই বছরের কন্যা মরিয়মের মলদ্বারে ঘা’তে ঔষধ লাগানোর ফলে ডাকচিৎকার করছিল। বিরক্ত হয়ে তার পাষন্ড মা তাকে গলা কেটে হত্যা করে। অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বাবার অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা দায়ের করে পাষন্ড মাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর