মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরে বাসায় ঢুকে মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরে নিচাবাজার চৌধুরীপাড়ায় মুক্তিযোদ্ধা মাজেদ খান চৌধুরীর স্ত্রী জাহানারা চৌধুরী (৬০) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতরাতে মাজেদ খান চৌধুরীর নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চুরি করার সময় দেখে ফেলায় চোর জাহানারা চৌধুরীকে ছুরিখাঘাত করে জানালা ভেঙ্গে পালিয়ে যায়। জাহানারা চৌধুরীর শরীরে ৯ জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ ঘাতক সোহান (১৬) কে চিহ্নিত করেছে তাকে গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, কান্দিভিটা মহল্লার সাইফুল ইসলাম নিচাবাজার চৌধুরী পাড়ায় মাজেদ চৌধুরীর বাসায় ভাড়া থাকতেন । সম্প্রতি সে বাসা পরিবর্তন করে সালেম খান চৌধুরীর বাসায় ভাড়া উঠেন। মাজেদ খান চৌধুরীর বাসায় ভাড়া থাকার সুবাদে সাইফুলের ছেলে সোহান বাসার কোথায় কি আছে তা ভাল ভাবেই জানতো।

 

গতকাল বুধবার সোহান দিনের কোন এক সময় মাজেদ খান চৌধুরীর বাসায় ঢুকে আত্মগোপন করে থাকে। গভীর রাতে সে চুরি করা শুরু করে। এক পর্যায়ে জাহানারা চৌধুরীর রুমে ঢুকে স্বর্নালংকার হাতিয়ে নেওয়ার সময় জাহানারা চৌধুরীর ঘুম ভেঙ্গে যায়। এসময় সে সোহানকে জাপটে ধরলে সোহান উপুর্যপরি জাহানারা চৌধুরীকে ছুরিকাঘাত করে জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায় । পরে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে জাহানারা চৈৗধুরীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাদীন অবস্থায় জাহানারার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে জাহানারা হত্যাকান্ডের বর্ণনা দিয়ে যান। এ বিষয়ে নাটোর থানার ওসি বলেন, জাহানারা হত্যা ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামী সোহানকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর