সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া :
পাবনার ভাঙ্গুড়ায় নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। তারা হলেন প্রবীণ মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ গণ মাধ্যম কর্মীদের জানান, ভাঙ্গুড়ায় নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন উপজেলার পাথরঘাটা এলাকার একজন প্রবীণ মুক্তিযোদ্ধা, ভাঙ্গুড়া বাজারের একজন স্টেশনারী দোকানদার ও কাশিপুর এলাকায় বসবাসরত একজন বেসরকারি ব্যাংকার । তারা তিনজনই কয়েকদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন ।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ১৬ জুন তাদের নমুনা সংগ্রহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা পরীক্ষা শেষে কতৃপক্ষ মঙ্গলবার(২৩ জুন) সন্ধ্যায় নমুনার ফলাফল পাঠায় । সেই ফলাফলের রির্পোটে তাদের ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে ইয়োলো জোন হিসেবে পরিচিত ভাঙ্গুড়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জন। এআগে একজন নারী চিকিৎসক, স্বাস্থ্য সহকারিসহ এ উপজেলায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এদের মধ্যে ৭ জন সুস্থ্য হয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম বলেন, এ উপজেলায় নতুন ৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৭ জন । তারমধ্যে সুস্থ্য হয়েছেন ৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর