মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ! ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় ধর্ষক জাকির সিকদারকে (৩০) মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পাশাপাশি ধর্ষিতা বৃদ্ধার ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার উত্তর আগরপুর গ্রামের।

 

বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান এজাহারের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধা বাড়িতে একা থাকেন। প্রায় সময় একই গ্রামের খালেক সিকদারের পুত্র জাকির সিকদার ও তার সহযোগিরা বৃদ্ধার বাড়ির পার্শ্ববর্তী একটি টিনের ঘরের মধ্যে জুয়ার আসর বসাতো। অতিসস্প্রতি বৃদ্ধা অভিযুক্ত জাকির সিকদারকে তাদের বাড়িতে না আসার জন্য বলে। এতে সে (জাকির) প্তি হয়।

 

ঘটনার রাতে (২২ জুন দিবাগত রাত ১০টার দিকে) জাকির ওই বৃদ্ধার ঘরের বাইরে দাড়িয়ে বৃদ্ধাকে চাচি বলে সম্মধন করে ডাকাডাকি করেন। ডাক শুনে বাহিরে বের হলে পূর্বের ঘটনার জন্য জাকির ওই বৃদ্ধার কাছে মা চায়। পরে তাকে পুলিশ ধাওয়া করছে বলে মিথ্যা অজুহাত দেখিয়ে রাতে বৃদ্ধার ঘরে আত্মগোপনে থাকার অনুরোধ করেন। জাকিরের কথায় বিশ্বাস করে ওই রাতে তাকে ঘরের পার্শ্ববর্তী একটি রুমে থাকতে দেন ৭০ বছর বয়সের ওই বৃদ্ধা। এরপর রাত দুইটার দিকে বখাটে ও মাদকাসক্ত জাকির পূর্ব পরিকল্পিতভাবে বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে বৃদ্ধা অসুস্থ হয়ে পরলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জাকির।

 

পরবর্তীতে বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। খবর পেয়ে বৃদ্ধার পুত্র মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে বাড়ি ফিরে বিস্তারিত জেনে ওইদিন সন্ধ্যায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরও জানান, মামলা দায়েরের পর পরই গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদীর সরিকল এলাকা থেকে ধর্ষক জাকির সিকদারকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর