মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ধর্ষনের চেষ্টাকালে যুবককে গণপিটুনি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে সালাউদ্দিন ঢালী (৩৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশ ওই গ্রামের জলিল ঢালীর পুত্র আহত সালাউদ্দিনকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানায়, সালাউদ্দিনের বিরুদ্ধে পুলিশকে মারধরসহ থানায় ১০টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিলো।

স্থানীয়রা জানায়, সালাউদ্দিন ওই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে সালাউদ্দিনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে থানায় পুলিশের হাতে সোর্পদ করে।

মেহেন্দিগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, সালাউদ্দিনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হাত ও পা বেঁধে তাদের খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি আবিদুর রহমান জানান, এ ঘটনার ওই নারী বাদি হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর