সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হলেন কবির হোসেন তালুকদার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

উপজেলা বিএনপি দলীয় সভাপতি আব্দুল লতিফ মোল্লার সভাপতি পদ থেকে পদত্যাগ ও তাঁর মৃত্যুর প্রায় দশ মাস পরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করে আগৈলঝাড়া উপজেলায় সভাপতির শুণ্য স্থান পুরণ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। বরিশাল জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এ্যাডভোকেট নুরুল আলম রাজু কর্তৃক ২২জুন স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার মৃত্যুতে সভাপতির পদটি শুণ্য হয়। করোনা পরিস্থিতি মোকাবেলার কারণে দলের সভাপতি নির্বাচনের জন্য নেতা কর্মীদের নিয়ে দলের কোন সভা আহ্বান করা যায়নি। বর্তমান প্রোপটে সভাপতির শুণ্য পদে জেলা বিএনপি’র জ্যেষ্ঠ নেতৃবৃন্দর সাথে আলোচনার মাধ্যমে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন তালুকদারকে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

 

জেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদকের নির্দেশে মো. কবির হোসেন তালুকদারকে ২২জুন থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসংগত, আব্দুল লতিফ মোল্লা দীর্ঘ ৩০ বছর উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করলেও দলের কাছে অবমূল্যায়িত হয়ে ২০১৯ সালের ১ জুলাই অভিমান করে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন। একই দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে আব্দুল লতিফ মোল্লার ছেলে হারুন-অর-রশিদ মোল্লাও পদত্যাগ করেছিলেন। ওই বছর ২৯আগষ্ট বার্ধক্য জনিত কারনে প্রবীন রাজনীতিবিদ আব্দুল লতিফ মোল্লা মৃত্যু বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর