শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঝালকাঠিতে আওয়ামীলীগ ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠিতে আওয়ামীলীগ ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আড়ম্বরহীন উপমহাদেশে প্রাচীনতম ইতিহাস ঐতিহ্য গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখা।
করোনারকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঝালকাঠি টাউন হলস্থ দলীয় কার্যালয়ে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহআলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যড খান সাইফুল্লাহ পনির।এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিল, শারমিন মৌসুমী কেকা, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, আওয়ামীলীগ নেতা ও আবু সাঈদ খান প্রমুখ।
সভায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে  চলার আহবান জানান বক্তারা । তাঁরা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এই দূর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর