সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনা প্রতিরোধে গুরুদাসপুরে পুলিশের মাস্ক বিতরণ অব্যাহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে নাটোরের গুরুদাসপুর থানার পুলিশের ব্যাপক ভূমিকা লক্ষ করা যাচ্ছে। করোনা প্রতিরোধ পক্ষ উপলক্ষে গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন হাটবাজারে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাহারুল ইসলাম নিজে ফোর্সসহ উপজেলার হাটবাজারে গিয়ে মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারনা চালাচ্ছেন।

 

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে নিজহাতে মাস্ক বিতরণ করেন। এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। ওসি তাদের ডেকে মাস্ক পরিধান করতে বাধ্যতামূলক করেন।
এরআগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর থানা পুলিশের উদ্যোগে চাঁচকৈড় বাজারে ৫০০ ব্যক্তির মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ওসি। এসময় থানার ওসি মো. মোজাহারুল ইসলাম নিজেই মাইকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বক্তব্য রাখেন।

 

প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকে অনুরোধ করছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর