মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় ঈদগাহ মাঠের বাউন্ডারী ওয়াল নির্মানে চাঁদা দাবীর অভিযোগে মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় ঈদগাহ মাঠের বাউন্ডারী ওয়াল নির্মানে বাধা সহ চাঁদাবাজীর অভিযোগে থানায় এজাহার হয়েছে। এজাহার সুত্রে জানা গেছে, থানার হাটিকুমরুল ইউপির রশিদপুর গ্রামে সরকার কর্তৃক বরাদ্দকৃত ঈদগাহ মাঠের বাউন্ডারী ওয়াল নির্মান কাজ চলতে থাকা অবস্থায় পার্শ্ববতী এলাকা কাশিনাথপুর গ্রামের একদল সন্ত্রাসী, চাঁদাবাজ সবুজ,একাব্বার,আতিকুল গংয়েরা ঈদগাহ মাঠের সেক্রেটারী সহ সদস্য হাবিবুর রহমান মন্ডল এর পুত্র আলমের কাছে চাঁদা দাবী করে।চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে হত্যার হুমকী দেয়।

 

এমতাবস্থায় গত ১৬ জুন ( মঙ্গলবার) সন্ধ্যার সময় সলঙ্গা হতে ধান বিক্রি করে আসার সময় ঐ সকল চাঁদাবাজদের বাড়ির কাছে ঈদগাহ মাঠের সদস্য শাহ আলম পৌছলে তারা পথ রোধ করে। এক পর্যায়ে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা ধান বিক্রির নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে নেয়।এ সময় তার আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে চাঁদাবাজ,ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনা শাহ আলম বাদী হয়ে ঐ সকল সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে সলঙ্গা থানায় এজাহার করেন। তবে বিবাদী সবুজ গংয়েরা জানান,ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা আর চক্রান্ত মুলক।

 

মামলার বাদী শাহ আলম বলেন, গত ২ দিন আগে সলঙ্গা থানার এস আই আসলাম ঘটনাস্থল পরিদর্শন সহ বাদী ও স্বাক্ষীদের বর্ণনা লিপিবদ্ধ করেছেন। সলঙ্গা থানার ওসি (তদন্ত) জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর