সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে ফসলি জমিতে মাটি কাটায় জরিমানা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালত এক্সেভেটর মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্ত হলেন পাবনার আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বাবু হোসেন (৪৫)। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকতেখারুল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া ভায়রার মোড়ে অভিযান চালায়।

 

এ সময় জমির মালিক,মাটি কাঁটার ঠিকাদার পালিয়ে গেলেও বাবু হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় চাটমোহর থানার এসআই মুরাদ হোসেন ও এএসআই বিজিত গুণ আদালতকে সহায়তা করেন। এলাকাবাসী জানান,ছাইকোলার মোতালেব-আনিস গং দীর্ঘদিন থেকে আটঘরিয়া এলাকা থেকে ভেকু মেশিন ভাড়া করে এনে ফসলি জমি কেটে পুকুর খনন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর