মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে টেকিকম দোকানে দূর্বৃত্তদের পেট্রোল আগুন নিক্ষেপ : থানায় অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজারে এসআর কম্পিউটার এন্ড টেলিকম সেন্টারে গত বুধবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা বশতঃ টাইগার বোতলে পেট্রোল ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়। খোজ নিয়ে ও সরজমিনে দেখা গেছে দোকানের পেছনের কুলিং ফ্যানের ফাঁক দিয়ে আগুন লাগায় দূর্বৃত্তরা। এতে ভিতরে আগুন ধরে পুড়তে থাকে।

 

বাজার নাইট গার্ড গোলাম মোস্তফা (৫৫) জানান, রাত সাড়ে দশটার দিকে ধোঁয়া বের হতে দেখে দোকান মালিক সেলিম রেজাকে খবর দেয়া হয়। দোকান মালিক জানান, ভিতরে ঢুকে প্রচন্ড ধোঁয়া দেখতে পাই। এরপর পিছনের দিকে কুলিং ফ্যানের সোজা নিচে একটা অাধ পোড়া টাইগার বোতল এবং তাতে পেট্রোল এর গন্ধ পাওয়া যায়। বাজার কমিটির সভাপতি শেখ নাজমুল হোসেন এর সত্যতা স্বীকার করেছেন। এতে দোকানের অনেকখানি পুড়ে গেছে। এছাড়াও কুলিং ফ্যান, সিলিং ফ্যান, ক্যাবল, কার্পেটসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

তবে সার্কিট ব্রেকার থাকায় বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ বিষয়ে অভয়নগর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান দোকান মালিক সেলিম রেজা। বাজার কমিটি ও ব্যবসায়ীমহল দ্রুত দূর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর