মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাতক্ষীরার কলারোয়ায় পিকআপ ভর্তি ফেনসিডিল সহ যুবক আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ আব্দুস সামাদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত. মতিয়ার সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬জুন) সকাল ৬টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশ ক্রমে থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এএসআই কামাল ও এএসআই বাবর আলীর নেতৃত্বে উপজেলার কাজিরহাটের তিন রাস্তার মোড়ের আলমগীর হোসেনের কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গাড়ীসহ আটক করা হয়।

 

পরে উপস্থিত লোকজনের সামনে পিকআপটিতে তল্লাসী চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-জব্দকৃত পিকআপটির বডির নীচে বিশেষ কায়দায় পৃথক ভাবে তৈরী করা ১১টি চেম্বারের ভীতরে ২০০ বোতল ফেনসিডিল লুকিয়ে রাখা ছিলো। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর