মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :-

ময়মনসিংহের নান্দাইলে একটি রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেছে এলাকাবাসী । সরজমিনে দেখা যায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউ পির বটতলা থেকে -সিডষ্টোর বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু হয় ২০১৮ সালের অর্থ বছরে,সেই অর্থ বছরে কাজ শেষ করার কথাছিল। বিভিন্ন কারণে একাধিকবার সময় বৃদ্ধি করে, গতকাল থেকে কার্পেটিং শুরু করেছে ঠিকাদার কর্তৃপক্ষ। কার্পেটিং এর গুনগত মান খুবই দূর্বল হওয়ায়। স্থানীয় লোকজন কাজে বাঁধাদেয়। ফলে ঠিকাদারের লোকজনের সাথে উচ্চ বাক্য বিনিময় হয়। একপর্যায়ে কাজ বন্ধ করে তারা চলে যায়।

 

এসব বিষয়ে ঠিকাদার মাহমুদুল হাসান সজীব জানান, ২০১৮ সালে ৭৬ লাখ বরাদ্দে রাস্তাটি নির্মাণে কার্যাদেশ পাই। পরবর্তীতে ছোট ভাইয়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন ভারতে অবস্থান করায় কাজ শেষ করতে বিলম্ব হয়। অনিয়মের বিষয়ে জানতে চাইলে অনিয়মের বিষয় অস্বীকার করে জানান, নান্দাইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নির্দেশনা মোতাবেক কাজ করছি। কাজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান,প্রাইমকোট করার পর বৃষ্টি হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। ঠিকাদারকে আবার করতে বলেছি। অনিয়মের বিষয়টি অস্বীকার করেন। এলাকাবাসীর পক্ষে আঃ লতিফ, মোফাজ্জল, মাহফুজ, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর দায়িত্ব অবহেলার কারণে শুরু থেকে রাস্তাটি নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে।

 

রাস্তার পুরাতন কার্পেটিং তোলে নতুন সুরকি ব্যবহার করার কথাছিল, তা করা হয়নি, কিছু কিছু যায়গায় সমান্য কিছু সুরকি দেওয়া হলেও, সুরকি গুলো ছিল খুই নিন্ম মানের। খুব ভালো ভাবে পরিষ্কার করে কার্পেটিং করার কথা থাকলেও, ময়লার উপরে কার্পেটিং করা হচ্ছে ফলে ৫-৭ ঘন্টা পরেও সামন্য কিছুর ইশারায় কার্পিটিং উঠে যাচ্ছে। চব্বিশ ঘণ্টা পূর্বে প্রাইমকোড করার কথা থাকলেও ১০ দিন পূর্বে করা বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া প্রাইমকোটের উপর কার্পেটিং করা হচ্ছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। জেলা নির্বাহী প্রকৌশলী নূর হোসাইন জানান, করোনা সমস্যার কারণে সব সাইডে যেতে পারছিনা। কোন অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর