মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরগুনায় ত্রাণের অনিয়মে আরও ১১ জনপ্রতিনিধি বরখাস্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

এম এস শবনম শাহীন (ক্রাইম রিপোর্টার):

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা বিতরণে সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়ম, ত্রাণের চাল আত্মসাৎ ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১১ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে সরকার। ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করে বুধবার আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাৎ এবং অন্যান্য অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ৩০ জন চেয়ারম্যান, ৬৪ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানসহ মোট ১০০ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়মের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম মিয়া এবং সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, উপকারভোগীদের তালিকা তৈরিতে অনিয়মের জন্য পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কালাম, মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ নম্বর নহাটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কাঞ্চন মিয়া এবং ময়মনসিংহের মুক্তাগাছার ৪ নম্বর কুমারগাতা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মফিজুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

 

একই অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রইছ উদ্দিন, জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পারভীন আক্তার ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোসা. মুসলেমা বেগম এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নম্বর চরকিং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইকবালকেও বরখাস্ত করা হয়েছে। এদের স্থায়ীভাবে কেন বরখাস্ত করতে হবে না, তা জানতে চেয়ে শোকজও করা হয়েছে। চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে শোকজের জবাব পাঠাতে অনুরোধ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর