মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাকুন্দিয়ায় পুলিশের হাতে দস্যুতা আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

মো: স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে দস্যুতা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে শিশু দস্যু দলের সদস্য সাব্বির রহমান (বাবু) ১২। ঘটনাটি ঘটেছে এগারসিন্দুর থানারঘাট টু মির্জাপুর সড়কে। পিকআপ চালক জানায়, গতকাল (১৪ জুন) রাত ৯: ৩০ মিনিটে থানারঘাট টু মির্জাপুর সড়কে দেশীয় অস্ত্র নিয়ে পিকআপ, সিএনজি আটকিয়ে আক্রমণ করতেই সামনে থাকা পিকআপটি নিয়ে দ্রুতবেগে চলে যেতে সমর্থ হই। থানারঘাট চেকপোস্টে এসে পুলিশকে তা অবগত করলে পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরে আটক করে এবং বাকিরা দৌঁড়ে পালিয়ে যায়। আটকৃত শিশু দস্যুতাকে থানায় নিয়ে যাওয়া হয়।

 

পিকআপ চালক আরও জানায়, সে এগারসিন্দুর থানারঘাটের জলসিঁড়ি বাসের কাউন্টার মাস্টার মানিক মিয়ার ছেলে ও মঠখোলা নতুন কুঁড়ি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির রহমান বাবু। আটকৃত শিশু দস্যুতা বাবু তাদের দস্যুতার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করে। তার স্বীকারোক্তিতে পালিয়ে যাওয়া দস্যুতা দলের সদস্যরা একই গ্রামের হাবিবুর ওরফে হাবিবের ছেলে আরিফ (১৪), সৌদি প্রবাসী হাসানের ছেলে লিমন (১৩) ও মৃত বুরহান উদ্দিনের ছেলে রাহাত (১৬) বলেও জানায় তিনি। এ বিষয়ে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার পুলিশ সূত্র জানায়, আসামিকে ৩৯৮ ধারায় মামলা দায়ের করে কোর্টে চালান দেয়া হয়েছে। পাকুন্দিয়া থানার তাহার মামলা নাম্বার ৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর