মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জাতির পিতা ও প্রধান মন্ত্রীকে নিয়ে কটুক্তি বরিশালে সাবেক এমপি’র বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় বরিশালে বিএনপি দলীয় সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খানসহ দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বরিশাল বিএম কলেজের ছাত্র কর্ম পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্না বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেছেন।অভিযোগে জানা গেছে, বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বাসিন্দা এবং বরিশাল-৬ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি, উপজেলা বিএনপির সভাপতি, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানের ঘনিষ্ঠজন একই এলাকার বাসিন্দা বর্তমানে মালয়েশিয়া প্রবাসী গাজী ফাইজুল করিম রাজু প্রতিনিয়ত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে।

 

বিষয়টি নিয়ে ফাইজুল করিম রাজুর সাথে যোগাযোগ করা হলে সে ক্ষিপ্ত হয়ে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়েও ফেসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর