সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় গৃহবধুর রহস্য জনক মৃত্যু ; স্বামী পলাতক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় রোজিনা (২৮) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা পশ্চিমপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে আসাদুল মিয়ার বড় স্ত্রী। জানা যায়,রবিবার দুপুরের দিকে রোজিনাকে তার পাষণ্ড সতীন পেয়ারা ও স্বামী আসাদুল লাঠি দিয়ে বেধড়ক পিটায়। তার কিছু সময় পরে ঘর থেকে রোজিনার ঝুলন্ত লাস উদ্ধার করে।এলাকাবাসী জানায়,১৪ বছর আগে একই ইউনিয়নের হাটগ্রাম গ্রামের বাসিন্দা হুকুম আলীর কন্যা রোজিনার সঙ্গে বিয়ে হয় আসাদুলের।

 

এরপর গত ৪ বছর আগে আসাদুল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। রোজিনার ভাই মোঃ জিয়ারুল ইসলাম বলেন,দ্বিতীয় বিয়ের পর থেকেই আসাদুল প্রথম স্ত্রী আমার বোন রোজিনার উপর প্রতিনিয়ত শারিরীক ও মানুষিক নির্যাতন করত এনিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বৈঠক হয়েছে। তিনি আরো বলেন আমার বোনকে হত্য করে ঝুলিয়ে রেখেছে।

ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ হেদায়তুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি তদন্ত নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর