শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল­াপাড়ায় দুই ও তাড়াশে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ও ভোরে নিজ নিজ বাড়ীতে এদের মৃত্যু হয়। মৃতরা হলেন, উপজেলার কাওয়াক হাসপাতাল পাড়া মহল­ার নুর আমিন (৫৪) একই উপজেলার বাড়ইয়া পালপাড়ার সুবল (৭৫) ও তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল করিম (৭২)।

উল­াপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বারইয়া পালপাড়া মহল­ার সুবল নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ডায়াবেটিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে জ্বর, ঠান্ডা ও কাশিও ছিল তার। এর আগে ভোর ৪টার দিকে কাওয়াক হাসপাতাল পাড়ার নূর আমিন জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়ে মৃত ব্যক্তিদের পরিবার ও তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এক সপ্তাহ পর এসব পরিবারের নমুনা সংগ্রহ করা হবে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, শনিবার সকালে তাড়াশ শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন নওগাঁ ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের আব্দুল করিম। খবর পেয়ে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে। মৃত ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর