মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কালিহাতীতে অর্ধ কোটি টাকা ছিনতাইয়ে বাবা ছেলে আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রকাশ্য দিবালোকে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা মনিরুল ইসলাম সজীবের শ্বশুর ইমান আলী (৫০) ও শ্যালক ইমরান নাজির (২৬) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) ।
গ্রেপ্তারকৃত আসামীরা পুলিশের কাছে জবানবন্দিতে জানায়, ছিনতাই হওয়া টাকার মধ্যে সজীব শ্বশুড়বাড়ি থেকে সাড়ে ১৭ লাখ ও তামজিদুল ইসলাম জিসানের কাছ থেকে আরও ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
১০ জুন(বুধবার) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সজীবের শ্বশুর ও শ্যালক ছিনতাইকৃত টাকা লুকিয়ে রাখার কথা স্বীকার করে এবং আদালতে জবানবন্দি দিতে রাজি হয়।
১১ জুন(বৃহস্পতিবার) তাদের টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তারা দুজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়”।
জবানবন্দিতে তারা জানায়, ঘটনার পর সজীব তাদের বাড়িতে ৩০ লাখ টাকা রেখে যান। পরে দুই দফায় সাড়ে ১৩ লাখ টাকা নিয়ে যায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস জবানবন্দি রেকর্ড করার পর তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
উল্লেখ্য যে, গত ১৭ মে কালিহাতি উপজেলার বল্লা তাঁত বোর্ডের কাছে বল্লা সাব-পোস্টঅফিসের পোস্টমাস্টার মুজিবর রহমানকে গুলি করে সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত পোষ্টমাস্টার মুজিবর রহমান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর