মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজল ওরফে সাজন গাজীকে (২৭) ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সাজন গাজী নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার খালপাড় বস্তির বাসিন্দা মৃত কামরুল গাজী পুত্র।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার চৌকস এসআই আসাদুজ্জামান খান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় তাঁরাকুপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সজল ওরফে সাজন গাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর নিয়ে জানা গেছে ইয়াবাসহ গ্রেফতারকৃতর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী ও কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে একটি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ওসি আরও জানান, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সজল ওরফে সাজন গাজীর (২৭) বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর