বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

মুরগীর ফার্মের দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদ করায় হামলায় আহত-৮, বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের একটি মুরগীর ফার্মের দুর্গন্ধের ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছে। গুরুত্বর আহত তিনজনকে বরিশাল ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপরদিকে বুধবার সকাল সাড়ে দশটায় এলাকাবাসী পোল্টি ফার্ম বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, ওই গ্রামের মনোরঞ্জন হালদারের পুত্র বিজন হালদার দীর্ঘদিন থেকে মুরগীর ফার্মের ব্যবসা করে আসছেন। ফার্মের বর্জের দুর্গন্ধের প্রতিবাদ করে আসছিলো পাশ্ববর্তী বাড়ির বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে মুরগী ফার্মের বর্জ পাশের শীল বাড়ির জমি ও ডোবায় ফেলার সময় তারা প্রতিবাদ করেন। এনিয়ে মঙ্গলবার রাতে বিজন হালদারের সাথে শীল বংশের জিতেন শীলের বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে উভয়পক্ষের জিতেন শীল, যতীন শীল, সুব্রত শীল, শচিন শীল, আলো রাণী শীল, বিপুল হালদারসহ কমপক্ষে আটজন আহত হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই আনন্দ শীল বাদি হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় শীল বংশের লোকজন বুধবার সকালে বাশাইল-বাহাদুরপুর সড়কে মুরগী ফার্ম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর