মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে র‌্যাবের হাতে লিবিয়ায় মানব পাচার চক্রের দুই জন গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
লিবিয়ার রাজধানী ত্রিপলির দক্ষিণ শহর মিজদায় আন্তর্জাতিক মানব পাচার চক্র অভিবাস প্রত্যাশিদেরকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং ১১ জন বাংলাদেশিকে গুরুতর আহত করে। বিষয়টি বরিশাল র‌্যাব-৮ এর নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস দল মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর এলাকা থেকে থেকে মাদারীপুর জেলার রাজৈর থানার পাঠানকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী রাশিদা বেগম (৪২) ও বরিশাল জেলার গৌরনদী থানার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদারীপুরের রাজৈর থানার বেপারীপাড়া গ্রামের শাহাবুদ্দি এর স্ত্রী বুলু বেগম (৩৮) কে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। আসামী রাশিদা বেগম(৪২) এর স্বামী দীর্ঘদিন যাবৎ লিবিয়ায় অবস্থান করে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। রাশিদা বেগম ভিকটিমদের নিকটাত্মীয়দের কাছ থেকে টাকা উত্তোলন করে। গ্রেফতারকৃতদের বুধবার মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে, নং-০১, (১০-০৬-২০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর