বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গোপালপুরে ৪ জনসহ করোনায় পজিটিভ সনাক্ত ১৭, সুস্থ ৭ ব্যক্তি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাংগাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে একই বাড়ির ৩ জনসহ নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর জোনাল অফিসের এজিএম ও পৌরশহরের কাচারীপাড়া এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ রাকিব (২৭), তার বাবা মো. নূর ইসলাম (৬০), শশুর শাহজাহান আলী (৬২) এবং উপজেলার ছোট কাহেতা গ্রামের আমির আলীর করোনা আক্রান্ত ছেলে কবির হোসেনের ভাইবউ এনজিওকর্মী রাবেয়া সুলতানা (২৫)।
করোনায় সনাক্ত হওয়া আল মোহাম্মদ রাকিব ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে দেখতে, জামালপুর থেকে তার বাবা নূর ইসলাম এবং মাদারগঞ্জ থেকে শশুর শাহজাহান আলী গোপালপুরে এসেছিলেন। অপর দিকে এনজিওকর্মী রাবেয়া সুলতানা ঈদের ছুটিতে তার শশুর বাড়ি কাহেতা গ্রামে অবস্থান করছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী বলেন, করোনার উপসর্গ উপস্থিত থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালে তাদের দেয়া নমুনা রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।
তিনি আরো জানান, আজ ৯ জুন ২০২০ তারিখ পর্যন্ত গোপালপুর উপজেলায় করোনায় পজিটিভ সংখ্যা ১৭। সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। হোম কোয়ারান্টাইনে ১৮২ জন। উপজেলা থেকে প্রেরিত মোট স্যাম্পল সংখ্যা ৩৮৬টি। ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ জুনের দেয়া ৪৫ স্যাম্পলের রিপোর্ট এখনো হাতে আসেনি।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্যাম্পল দেয়ার রিপোর্ট না নিয়েই, পজিটিভ সনাক্ত হওয়া শাহজাহান আলী মাদারগঞ্জে চলে যাওয়ায় এবং এনজিওকর্মী রাবেয়া সুলতানা বাড়িতে না থাকায় প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর