সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

লটারীর মাধ্যমে কৃষকের ধান ক্রয়ের ঘোষণা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে লটারীর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি। এছাড়া উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম ও কৃষি কর্মকর্তা আব্দুল করিম বক্তব্য রাখেন।

উপজেলা খাদ্য গুদাম রক্ষক আব্দুর রউফ খান বলেন, গুরুদাসপুরে ৩১ আগস্টের মধ্যে পৌরসভা ও ৬টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে ৯০৭ মে.টন বোরো ধান ১ হাজার ৪০ টাকা মণ দরে ক্রয় করতে হবে। এ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মাঠে থাকার আহবান জানিয়েছেন আব্দুল কুদ্দুস এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর