সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য পূত্রবধুকে মারধরের মামলায় শ্বশুরক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য প্রবাসী ছেলের স্ত্রীকে মারধর করায় পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেফতার। গ্রেফতারকৃতকে শ্বশুরকে বরিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে খুলিলুর রহমান গাজীর ছেলে জামাল গাজীর সাখে এক বছর আগে রাবেয়া বেগমের (২২) বিয়ে হয়।

বিয়ের পরে জীবিকার প্রয়োজনে স্বামী জামাল মালয়েশিয়া পাড়ি জমালে রাবেয়ার শ্বশুর খলিলুর রহমান স্বর্নের জিনিস বানানোর জন্য পুত্রবধু রাবেয়াকে তার বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দিয়ে আসছিলো।

রাবেয়া বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করায় শ্বশুর বিভিন্ন সময়ে রাবেয়াকে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলো। শ্বশুরের নির্যানের কথা ফোনে রাবেয়া তার স্বামীকে জানালে স্বামী জামাল কোন প্রতিবাদ না করে উল্টোতার বাবার পক্ষে উস্কানী দিয়ে আসছলো। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে পূত্রবধু রাবেয়াকে ঘরে আটকে শ্বশুর খলিলুর রহমানসহ পরিবারের অন্য বেদম মারধর করে।

এ ঘটনায় রাবেয়া বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় শ্বশুরসহ ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, নং-৪ (৬-৬-২০২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন শনিবার রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামী শ্বশুর মো. খলিলুর রহমান গাজীকে (৭০) গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর