সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ছেলের অবৈধ সম্পর্ক ; পিতার আত্মহত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় ছেলের অবৈধ প্রেমের সম্পর্কের কারণে মকবুল হোসেন (৪৮) নামের এক পিতা আত্মহত্যা করছে। শনিবার ভোর রাতে তার বাড়ির সামনে আম বাগানে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।মকবুল পারভাঙ্গুড়া ইউনিয়নের উত্তর পাটুলী গ্রামের সিরাজ সরদারের ছেলে।

 

জানা গেছে,নিহত মকবুলের ছেলে মিজানুর রহমান ফায়ার সার্ভিসে কর্মরত ছিল। সে বিবাহিত হওয়ার পরেও একই গ্রামের ইয়াকুব আলীর কলেজ পড়ুয়া জেসমিন (১৮)এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি আগের স্ত্রী ও গ্রামবাসি জানাজানি হলে মিজানুর রহমানে সরকারি চাকুরি রক্ষার্থে গ্রাম্য মাতবরদের মধ্যস্ততায় প্রেমিকার পিতাকে ৪ লাখ টাকা প্রদানের বিনিময়ে প্রায় ২ মাস আগে বিষয়টি সমাধান করেছিলেন নিহত মকবুল।

 

কিন্তু গত  ‍শুক্রবার রাতে মিজানুর রহমান আবারও ঐ পুরাতন প্রেমিকাকে তার বাড়িতে নিয়ে আসে। এতে এলাকায় হৈচৈ পড়ে যায় এবং নিহত মকবুল ক্ষুদ্ধ হয়।পরে শনিবার ভোর রাতে তার বাড়ির সামনে আমগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।সকালে আশপাশের লোকজন তাকে রশি দিয়ে গাছে ঝুলতে দেখে দ্রুত নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে এবং অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর