সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়ায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার- ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সেলিম চৌধুরী পটিয়া:-

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পটিয়ার  মোজাফফরাবাদ  এন.জে. উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ইয়াবা সহ পলাশ মিয়া (২৬) নামে ১ মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,পটিয়া সার্কেল। গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন ( শুক্রবার) দুপুর আড়াই টার দিকে  এন.জে উচ্চ বিদ্যালয় সামনে মহাসড়ক থেকে   মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) ডিএনসির সুযোগ্য ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দুরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা পাচারকারী পলাশকে  এক হাজার  পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে । ধৃত আসামী গাজীপুর জেলার আরিচা পুর্ব মন্নান নগর এলাকার  মৃত ফারুক মিয়ার পুত্র।

 

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান , মাদকের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স,মাদক বিষয়ে কোন আপস নেই, আমাদের নিয়মিত প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে,আজকের ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য দমন আইনে পটিয়া থানায় ২০১৮ সনের মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রনে তিনি সকলের সহযোগীতা কামনা করেন । এদিকে মহামারী করোনাভাইরাস এর মধ্যে পটিয়া উপজেলার বিভিন্ন স্পটে জমজমাট মাদক ও ইয়াবা কারবারির তৎপরতা দেখা যাচ্ছে।

 

বিশেষ করে পটিয়ার বাইপাস সড়কে কিশোর গ্যাংদের  মাদক ও ইয়াবা  কারবারির আখড়া পরিণত হয়েছে।এছাড়াও পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হাবিবুর পাড়া বুড়ি পুকুর পাড়ে মাদক কারবারিদের দখলে রয়েছে বলে এলাকার লোকজন সুএে জানাগেছে। বিষয়টি পটিয়ার প্রশাসন তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর