বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের ৬৭ হাজার টাকা জরিমানা আদায় 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
যশোরের বেনাপোল বাজারে বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং এ ও কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৬৭ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেলে বেনাপোল ও কাগজপুকুর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম।
এসময় অনিয়মের অভিযোগে ভবারবেড় গ্রামের আবুবকর ছিদ্দিককে ৫০০ টাকা, সিরাজকে ৫০০ টাকা, কাগজপুকুর গ্রামের মনিরুল ইসলামকে ১০০ টাকা, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাগজপুকুর গ্রামের ফরহাদকে ৫০ হাজার টাকা, আদিল হোসেনকে ১৫ হাজার টাকা, মাসুম বিল্লাহকে ১ হাজার টাকা সহ সর্বমোট ৬৭ হাজার ১০০ টাকা (সাতষট্টি হাজার একশত টাকা) জরিমানা করা হয়।
খোরশেদ আলম বলেন, অভিযানকালে দেখা যায়  অনেক মোটর ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করছে এবং অনেক দোকানদার দোকানের কার্য পরিচালনা করছে। উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাদের জরিমানা করা হয়। এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর