বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটোয়ারীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা করে এক ব্যবসায়ী প্রশংসিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

বিশ্বব্যাপী বিরাজমান (কোভিড-১৯) পরিস্থিতিতে ব্যক্তিগত অর্থায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করে পঞ্চগড়ের আটোয়ারীতে জনৈক ব্যবসায়ী প্রশংসিত হয়েছেন। উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মেসার্স অর্নি রাকিন কম্পিউটারস এন্ড ষ্টেশনারীজের সত্বাধিকারী আলহাজ¦ মো: আবুল কালাম আজাদ করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্টদের সুরক্ষা সামগ্রী প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে এমন প্রশংসা কুড়িয়েছেন।

 

তাছাড়া তিনি উপজেলার প্রায় শতাধিক কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তাও করেন। আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবীর ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীনের মাধ্যমে তিনি পিপিই, গ্লোভস্, ফেসশিট ও হেন্ড স্যানিটাইজার প্রদান করেন। এছাড়াও তিনি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার দুই প্রেসক্লাবের সম্পাদকদ্বয় সহ আরো অনেককে পিপিই সহ যাবতীয় সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।

 

এ ব্যাপারে ব্যবসায়ী আলহাজ¦ মো: আবুল কালাম আজাদ বলেন, আমি ছোটখাট ব্যবসা করি। তারপরও করোনা দুর্যোগে সামাজিক দায়িত্ববোধ ও নৈতিকতার আলোকে সাধ্যানুযায়ী আমার সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চেষ্টা করবো। দেশের এমন ক্রান্তিলগ্নে সমাজের বিত্ত¡শালীদের এগিয়ে আসতেও অনুরোধ জানান এ ব্যবসায়ী। তার করোনা কালীন সহযোগিতার বিষয়টি আটোয়ারীতে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর