সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আম্পানে ক্ষতিগ্রস্ত শার্শা সড়ক পরিবহন শ্রমিক লীগের অফিসঃ লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে জাতির জনক ও প্রধানন্ত্রীর ছবি-ব্যানার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

এসএম স্বপন(যশোর)অফিসঃ
সুপার সাইক্লোন  আম্পানে ক্ষতিগ্রস্ত বেনাপোল ছোট আঁচড়া বাইপাস মোড়ে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শার্শা উপজেলা অফিসটি। ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সমস্ত অফিস সহ আসবাবপত্র। ছিঁড়েছুটে পড়ে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন প্রধানন্ত্রী শেখ হাসিনার ছবি ও ব্যানার।
ঝড়ের ১৫ দিন পার হলেও, কোন শ্রমিক নেতা এ অফিস এবং জাতির জনক ও প্রধানন্ত্রীর ছবি-ব্যানার মেরামত না করায়, স্থানীয়রা চাপা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এতে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানন্ত্রী শেখ হাসিনাকে অবমূল্যায়ন করা হচ্ছে। তারা শ্রমিক নেতাদের দৃষ্টি আকর্ষন করে খুব শীঘ্রই অফিসটি মেরামতের আহবান জানান।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ শার্শা উপজেলা শাখার প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ঝড়ের পরেরদিন আমি সহ আমাদের ইউনিয়নের সভাপতি এসএম ইব্রাহিম
 ও কয়েকজন শ্রমিক নেতা অফিসটি পরিদর্শন করি। এসময় সভাপতি বিভিন্ন দপ্তরে যোগাযোগ সহ অফিস ঘরটি মেরামতের আশ্বাস দিলেও অফিসটি এখনো মেরামত করা হয়টি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ শার্শা উপজেলা শাখার সভাপতি এসএম ইব্রাহিম বলেন, আমাদের সংগঠন ও অফিসটি নতুন হওয়ায় আমাদের নিজস্ব কোন তহবিল নাই। যে কারণে এখনো পর্যন্ত অফিসটি মেরামত করা সম্ভব হয়নি। তবে, বিভিন্ন দপ্তরে অফিসটি মেরামতের জন্য তিনি ধন্না দিচ্ছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর