বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নান্দাইলে শিশু সহ চারজনের করোনা শনাক্ত তিন বাড়ি লকডাউন ঘোষণা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

লকডাউন শিথিল হওয়ায় দিন যতই বাড়ছে, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসের সোমবার রাতে এক শিশু সহ চারজনের করোনা শনাক্তের তথ্যটি নিশ্চিত করেন। আক্রান্তরা হচ্ছে উপজেলার চন্ডিপাশা ইউপির বারুইগ্রাম গ্রামের আড়াই বছরের শিশু, গাঙ্গাইল ইউপির গাঙ্গাইল গ্রামের এক নারী, পৌরশহরের নান্দাইল বাজারের ৪০ বছর বয়সী এক পুরুষ ও শেরপুর গ্রামের ২৫ বছর বয়সী এক যুবক।

 

এ বিষয়ে মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আাহম্মেদ নাসের ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আাহম্মেদ করোনায় আক্রান্ত তিন রোগীর বাড়িকে লকডাউন ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আাহম্মেদ নাসের জানান, দুইদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ জনের নমুনা পাঠানো হয়েছে।

যার মধ্যে চারজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর