সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরগুনায় আখের চাড়া রোপনকে কেন্দ্র করে একজন নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

কে এম রিয়াজুল ইসলাম, বরগুনা:

বরগুনার বামনা উপজেলার উওর গুদিঘাটা গ্রামে একটি আখের চারা রোপনকে কেন্দ্র করে মোকছেদ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার ভোর চার টার সময় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার বিকাল ৪ টার সময় বামনা উপজেলার চলাভাংগার দক্ষিন গুদিঘাটা গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে মোকছেদ হাওলাদার (৪৫) ও শহিদ হাওলাদারের ছেলে সুমন (২২) মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে একটি আখের চাড়া রোপনকে কেন্দ্র করে উভয়ের সংঘর্ষ বাধে এসময় সুমন একটি লাঠি দিয়ে মোকছেদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেলে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমার কাছে এখনও কোন লিখিত অভিযোগ আসেনি কিন্তু আমার সরকারি টেলিফোনের মাধ্যমে জানতে পেরেছি এরকমের একটি ঘটনা ঘটেছে। শোনার সাথে সাথেই আমি এক নম্বর আসামীসহ তিনজনকে আজ সোমবার সকালে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন, এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর