মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

ঠাকুরগাঁওয়ে করোনার  আক্রান্ত একজনের মৃত্যু ; নতুন করে ২৫ জন আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ঠাকুরগাঁও, প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলায় এই প্রথম একজন করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের ঢাকা ফেরত আমেনা খাতুন (৮০) করোনা উপসর্গে মারা যান গত ২৪ মে। মৃতের নমুনা সংগ্রহ করার পর আজ তার পজিটিভ রিপোর্ট এসেছে।এদিকে জেলায় আজ সর্বোচ্চ ২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১০৯ জন। ৩০ মে শনিবার রাতে জানান সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার,শের-ই-বাংলা নগর,ঢাকা এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ  রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছে। তারমধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা-১১ জন, বালিয়াডাঙ্গী-২ জন, রাণীশংকৈল-৫ জন, পীরগঞ্জ-৪ জন ও হরিপুর-৩ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১০৯ জন। যাদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর