সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে উপজেলা আওয়ামী লীগ অফিস কেয়ারটেকার সন্ত্রাসি হামলার শিকার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ার টেকার মোঃ মিরাজুল ইসলাম কলু সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ২৯ মে ১২:১০ মি. সময় প্রতিপক্ষ সন্ত্রাসিদের  হামলার শিকার হন তিনি।সন্ত্রাসীদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ,বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডে রামনগর নিবাসী মৃত্যু মোশারফ মিয়ার পুত্র শহিদুল ইসলাম, মোঃ নাছির মীর ও মোক্তার‌আলী খান এর পুত্র মোঃ জামাল খান খানের সাথে করোনা ভাইরাসে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিতরণকে কেন্দ্র করে  হামলার শিকার মিরাজুল ইসলাম কালুর সাথে কথা কাটাকাটি থেকে দ্বন্দ্ব  সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে ২৯ মে ১২:১০মি. সময় রামনগর মোস্তফা কামালের বাড়ীর সামনে রাস্তায় সন্ত্রাসি শহিদুল ইসলাম, নাছির ও জামাল দেশীয় অস্ত্রশস্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।হামলায় মিরাজুল ইসলাম কালু রক্তাক্ত মারাত্মক জখম হয়। পরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। ঘটনার দিন রাতে মোঃ মিরাজুল ইসলাম বাদী হয়ে এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।
যার মামলা নং ১০, তারিখ ২৯/০৫/২০২০খ্রি:। মামলার অন্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে ঝালকাঠি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর