মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় বিউটি আক্তার (১৬) নামে এক ছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে। বিউটি আক্তার হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের বালিহাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে এবং মশানগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিনে মশানগাঁও দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিউটি আক্তার এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। বিউটির বাবা বেলাল হোসেন বলেন, আজ ৩১শে মে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। আমার মেয়ে বিউটি আক্তার মশানগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিউটি আক্তার এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন ।

রবিবার সকাল ১১টায় দিকে পরীক্ষার ফলাফল জানতে পারে সে পরীক্ষায় ফেল করেছে। এরপর আমাদের সবার অগোচরে দুপুরের দিকে কীটনাশক পান করে। কীটনাশক পান করার বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে আসি। বিউটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিউটিকে প্রাথমিক চিকিৎসাস দিয়ে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে রের্ফাড করেন। হরিপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কবিরুল বলেন, রবিবার দুপুর ১টার দিকে বিউটি আক্তার (১৬) নামে একজন কীটনাশক পান করা রোগী ভর্তি করা হয়েছিল।

রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসাস দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে রের্ফাড করা হয়েছে। পরিবার সূত্রে জানাযায়, বর্তমানে বিউটি আক্তার দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতাল চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর