শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারীতে কৃষকের মাঝে কোম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি কাজে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষককে অর্ধেক মূল্যে অত্যাধুনিক কোম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান করা হয়েছে। রোববার ( ৩১ মে) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া গ্রামের আদর্শ কৃষক শফি মোহাম্মদ খাঁনের পুত্র বশির মোহাম্মদ খাঁনের হাতে মেটাল এগ্রোটেক লিঃ কোম্পানীর ২১ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক হারভেষ্টার মেশিনের চাবী সহ প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

মেশিন হস্তাতান্তর অনুষ্ঠানে উপাস্হিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পঞ্চগড়ের উপ-পরিচালক মো: আবু হানিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আবু হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার মোছা: নুরজাহান খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোস্তাক আহম্মেদ ও মানস কুমার রায়, কোম্পানীর বিক্রয় প্রতিনিধি খোকন চন্দ্র মহন্ত সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ ।

সুত্র জানায়, মেটাল এগ্রোটেক লিঃ কোম্পানীর কোম্বাইন্ড হারভেষ্টার মেশিনের মূল্য ২১ লাখ টাকা। বর্তমান কৃষি বান্ধব সরকার অর্ধেক মূল্য ভুর্তকী দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকায় কৃষকের মাঝে প্রদান করছেন। উপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ চলছে। কৃষি কাজে দিন মজুরের বড়ই অভাব। এ মেশিন ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয় অনেকটা লাঘব হবে। এ মেশিন দিয়ে ধান, গম কাটা, মারা সহ বস্তাবন্দী করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর