মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

লামা সরকারি হাসপাতালে আরও এক কর্মচারী করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা:

বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ার্ড বয় জনাব শাপলু মোহর (৩২) করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ জন। বৃহস্পতিবার (২৮ মে’২০) তাহার করোনা স্যাম্পল টেস্টের মধ্যে রিপোর্ট পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক ।

জানাযায়, গত ২০-মে তাহার সাধারণ সর্দি কাশি দেখা দিলে তাহার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয় এবং ঐদিন তাহার নমুনা সিভিল সার্জন বান্দরবান পার্বত্য জেলা হয়ে আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি কক্সবাজার মেডিকেল কলেজ এ প্রেরণ করা হয়। এবং ২৮ মে’২০ তাহার নমুনায় করোনা পজেটিভ হয়। আক্রান্ত স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ার্ড বয় বর্তমানে লামা পৌরসভার ৭নং ওয়ার্ড মধুরঝিরিস্থ তাহার নিজ ভাড়াবাসায় রয়েছেন। তবে করোনা রিপোর্ট পজিটিভ আশায় তাকে আজই হাসপাতাল আইসোলেশনে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক ।

এদিকে উপজেলার প্রথম সারির করোনা যোদ্ধা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মুদুল হক গত ২৭-মে’২০ সুস্থ হয়ে হাসপাতালে নিজ কর্মস্থলে ফিরলেন। এবং ফুল দিয়ে বরন করে নেন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রসঙ্গত, বান্দরবান লামা উপজেলায় মোট করোনা রোগী সনাক্ত ৮ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। আইসোলেশনে আছেন ৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর