মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ; নতুন করে ১৭ জন আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় আরো নতুন করে ১৭ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৮৪ জনে।
এদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু  হয়েছে।তার নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 সিভিল সার্জন ডা, মাহফুজার রহমান সরকার জানান,সর্বশেষ  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে আরও ১৭জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি  শনাক্ত হয়েছে।
আক্রান্তরা যথাক্রমে সদর উপজেলার রহিমানপুরে ২জন, পীরগঞ্জে হরিপুরে ২ জন রানীশংকৈলে ১জন এবং বালিয়াডাঙ্গীতে ৯ জন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। হাসপাতালের তত্বাবধায়ক ডা,চপল জানান,বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার নেংটিহারা গ্রামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি করোনায় মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও  জেলায় এখন পর্যন্ত কেউ করোনায় মারা যায় নি।তবে মৃত ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর বলা যাবে তিনি আসলে করোনায় সনাক্ত ছিলেন কিনা।গত ২৪ ঘন্টায় ৬৮জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত পাঠানো হলো ১৪৫০ জনের নমুনা। তবে রিপোর্ট পাওয়া গেছে ১২৪৫ জনের।১১৭৮ জনের ফলাপল নেগেটিভ ও ৮৪ জনের পজেটিভ।তন্মধ্যে ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর