মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝালকাঠিতে কুকুরের উৎপাত বৃদ্ধি একাধিক ব্যক্তিকে আক্রমনের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি:
ঝালকাঠিতে বেওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি এবং একাধিক ব্যক্তিকে কামড়ানোসহ আক্রমনের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি পৌরসভাসহ নলছিটির ভৈরবপাশা ইউনিয়ন থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পথচারীরা কুকুরের উৎপাতে ভীতিকর পরিস্থিতির মধ্যে পথ চলে। শিশুদের জন্য আরো মারাত্মক সমস্যা। এক সাথে ১০/১৫ টি কুকুর দল বেঁধে চলতে দেখা যায়। অপরিচিত লোক দেখলেই ঘেউ ঘেউ  করে তেড়ে আসে। কেউ ভয়ে দৌড় দিলেই আক্রমন হতে রক্ষা নাই। আবার কখনও কখনও পথচারীদের কোন কারণ ছাড়াই হঠাৎ কামড় দিয়ে বসে।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার পূর্ব চাদকাঠির বাসিন্দা জাকির হোসেন জানান, কুকুরের উৎপাত এলাকায় অনেক বেড়ে গেছে। অপরদিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের মাহবুবুর রহমান জুয়েল যিনি ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক এ প্রতিবেদককে মোবাইল ফোনে জানান,” বাড়ীর সামনে রোডে ঘটনা।কোন কারন ছাড়াই পথে হেটে যাচ্ছি হঠাৎ কুকুরে এসে কামড় দিলো ।আজ দুপুরে আমার বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। সাথে সাথে ঝালকাঠি সদর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ডাক্তার দেখানোর পর ইনজেকশন নিলাম।
সাথে চারপাশে তিনটি RIG ইনজেকশন।আলরেডি আরও কয়েকজনকে আক্রমণ করছে কুকুরগুলো। পরামর্শ চাই ভয়ে আছি,দোয়া করবেন।”
ভৈরবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, এলাকাবাসী ও মেম্বার বা চৌকিদার জানালে আমি প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এ বিষয়ে ভুক্তভোগীরা যথাযথ কর্তৃপক্ষের নিকট  কুকুরের আক্রমণ হতে রক্ষা পেতে সুদৃষ্টি দেয়ার অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর