সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসঁ ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে ছাই ছুটে গেল চেয়ারম্যান বাবুল শেখ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

মতিন সরকার,স্টাফ রিপোর্টারঃ 

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে বসতঘর, আসবাবপত্র, ধান ও চাল, নগদ টাকাসহ হাসঁ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসীর প্রায় দুঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। বুধবার রাত ১টার দিকে উপজেলার তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের রমজান আলীর ছেলে সাজেদুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারনে হাস ব্যবসায়ী সাজেদুলের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ খবর পেয়ে তাৎক্ষনিক সেই বাড়িতে ছুটে যান তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ।

আগুনে পোড়া নি:স্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাড়ান ও নগদ আর্থিক সহযোগীতা করেন চেয়ারম্যান বাবুল শেখ। হাঁস ব্যবসায়ী সাজেদুল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বুধবার রাত ১টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়ে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করে উঠি। এ সময় গ্রামবাসীরা এগিয়ে এসে তাদের প্রায় দুঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরমধ্যে আমার একটি টিনের ঘর পুড়ে শেষ হয়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, ধান ও চাল, নগদ টাকাসহ দুই খাচি হাসঁ পুড়ে ছাই হয়ে যায়।

এখন আমি নি:স্ব কারন আমার কিছু হাসঁ বিক্রীর টাকাও আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। এ ব্যাপারে তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর আগুনে বসতঘর, আসবাবপত্র, ধান ও চাল, নগদ টাকাসহ হাসঁ পুড়ে যাওয়া আর তার স্বপ্ন শেষ হয়ে যাওয়া একই কথা। আমি খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক নগদ অর্থ সহায়তা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর