মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শেবাচিমের করোনা ওয়ার্ডে পুলিশ সদস্যসহ তিন জনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনার উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রথম এক সদস্য মারা গেছেন। বুধবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করা ওই পুলিশ সদস্যর নাম সোহেল মাহমুদ (৩৫)। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েলফেয়ারে কনস্টবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মালেক মুন্সির পুত্র।

জানা গেছে, ডায়াবেটিস, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত নয়টার দিকে সোহেল মাহমুদকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান। তবে সোহেল মাহমুদ করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জন রোগী পাঁচ মিনিটের ব্যবধানে মারা গেছেন। এরমধ্যে একজনের বাড়ি বাকেরগঞ্জের কাফিলা গ্রামে পুরুষ (৫৫) ও অপরজন পটুয়াখালীর কলাপাড়ার মাছুয়াকান্দি গ্রামের বাসিন্দা নারী (৫০)। মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর