সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও ৫জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০জনের মরদেহ উদ্ধার করা হলো। বৃহস্পতিবার (২৮ মে) চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, সকালে খাস কাউলিয়ার চর, পয়লার চর ও স্থলচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আরও দুইজনের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৬) দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৭ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের পাশান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাইমুল ইসলাম (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের শেখ কামাল মোল্লার (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২৭ মে) সকালে জোতপাড়া এলাকা থেকে আজিজল নামে এক যুবক (৩০) ও স্থলচর এলাকা থেকে কৈুজরী গ্রামের আফজাল (৩৮) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বুধবার দিনভর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টার দিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকালে খাস কাউলিয়া, পয়লা ও স্থলচর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ৫জনের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে এ নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০জনে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৬জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর